ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতের কারণে ক্ষেপণাস্ত্র সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। তবে শুধুমাত্র এই এক যুদ্ধই আমেরিকান অস্ত্রের মজুত খালি হওয়ার প্রধান কারণ নয়।
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিবেদনে বলা হয়েছে, শীতল যুদ্ধ পরবর্তী ভুল নীতি ও প্রতিরক্ষা শিল্পের সংকুচিত কাঠামোর ফলেই এই সংকট তীব্র হয়েছে।
প্রতিবেদনে পেন্টাগনের বাজেট নীতিকেও দায়ী করা হয়। বড় বড় সামরিক সরঞ্জামকে অগ্রাধিকার দিতে গিয়ে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত উৎপাদন নিশ্চিত করা সম্ভব হয়নি।
বর্তমানে যুদ্ধের কারণে গোলাবারুদের ব্যবহার বহুগুণ বাড়লেও সেই তুলনায় উৎপাদন বাড়ছে না। ফলে মার্কিন ক্ষেপণাস্ত্রের খালি হওয়া ভাণ্ডার আবার স্বাভাবিক করতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে।
তথ্যসূত্র: সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ -এর প্রতিবেদন।
এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী যুক্তরাজ্যে
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কলম্বিয়া: প্রাণহানি বেড়ে ৪৭
আলী খামেনি হত্যা, 'তেহরান ক্ষমা করবে না ভুলবেও না'
মক্কা চুক্তি নিয়ে আরাঘচি-ইসহাক দার ফোনালাপ