তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে প্রশিক্ষণ উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
বিমানটি ইয়ালোভার চিফলিককয় জেলার তাসকোপ্রু শহরের কাছে ১৮তম মেইন জেট ঘাঁটির সংলগ্ন এলাকায় আছড়ে পড়ে। বিধ্বস্ত বিমানটি দেশটির এসকিসেহির ১ম মেইন জেট ঘাঁটির ‘চেলান স্কোয়াড্রন’-এর অন্তর্ভুক্ত ছিল।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, উড্ডয়নকালে দুর্ঘটনা ঘটলেও পাইলট সময়মতো ইজেক্ট করে প্যারাসুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন।
দুর্ঘটনাস্থল থেকে পাইলটকে উদ্ধারের পর চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ইয়ালোভা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানানো হয়েছে।
ইয়ালোভা এয়ারফিল্ড কমান্ডে এ দুর্ঘটনা ঘটে। সামরিক বিমানটির মর্মান্তিক এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে বিমানবাহিনী।
তথ্যসূত্র: রয়টার্স ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়
ফিলিস্তিনকে মুছে ফেলতে চায় ইসরায়েল: এরদোগান
হাতিয়ায় ৩ ট্রলার ডুবি : ৫০ জেলেকে জীবিত উদ্ধার