চীনের দ্রুত বিকাশমান প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাখাতের কারণে বিদ্যুৎ সরবরাহের ওপর সৃষ্ট চাপ কমাতে দেশের বিদ্যুৎ গ্রিডে বিনিয়োগ ও সমন্বয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে চীন সরকার।
চীনের শীর্ষ ১০টি জাতীয় তথ্যকেন্দ্র গুচ্ছের অন্যতম কুয়াংতোংয়ের শাওকুয়ান গুচ্ছে বুদ্ধিমান গণনা ক্যাবিনেটগুলো বৃহৎ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের কার্যক্রম পরিচালনার প্রধান হার্ডওয়্যার। একটি ক্যাবিনেট পূর্ণ সক্ষমতায় চললে প্রতিদিন সর্বোচ্চ ২৪০ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার করতে পারে, যা মোটামুটিভাবে একটি গড় পরিবারের এক মাসের বিদ্যুৎ ব্যবহারের সমান। গণনা সরঞ্জামের পাশাপাশি শীতলীকরণ ও আর্দ্রতা নিয়ন্ত্রণব্যবস্থাও উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশজুড়ে গণনা কেন্দ্রগুলো ২০২৪ সালের তুলনায় ১৮ দশমিক ১ শতাংশ বেশি বিদ্যুৎ ব্যবহার করেছে। এ প্রবৃদ্ধি দেশের অন্যান্য পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যবহারের ৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধির হারের তুলনায় অনেক বেশি।
জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন ৩১ জুলাই ঘোষণা করেছে, পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কালে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত একটি জাতীয় সমন্বিত গণনাশক্তি নেটওয়ার্ক নির্মাণে উৎসাহ দিতে ৪ ট্রিলিয়ন ইউয়ান বা প্রায় ৫৯৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে।
এই সমন্বিত গণনাশক্তি নেটওয়ার্ক বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা গণনাক্ষমতা এবং আঞ্চলিক সম্পদের সময়সূচি সমন্বয় করতে পারবে। এর মাধ্যমে একক অঞ্চলের প্রযুক্তিগত সুবিধাগুলোকে সমন্বিত করে জাতীয় শিল্পগুচ্ছের সক্ষমতায় রূপ দেওয়া সম্ভব হবে।
ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনলো অনার
'বিদেশি প্রভাবে অস্থিতিশীলতাকারী দেশগুলোকে কঠোর জবাব দেবে ইরান'