যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সম্প্রতি তাদের সামরিক হতাহতের ডেটাবেস হালনাগাদ করেছে। নতুন তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাড়ে সাত শর বেশি সেনা আহত হয়েছেন।
ডিফেন্স ক্যাজুয়াল্টি অ্যানালাইসিস সিস্টেম (ডিসিএএস)-এর হালনাগাদ ডেটা অনুযায়ী, এ পর্যন্ত মোট ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন। মূলত ‘ওভারসিজ অপারেশনস’ ও ‘অপারেশন এপিক ফিউরি’—এই দুই খাতের হিসাব মিলিয়ে হতাহতের নতুন এই চূড়ান্ত তালিকা করা হয়েছে।
পেন্টাগনের তালিকায় গত মাসে ‘ওভারসিজ অপারেশনস’ নামে একটি নতুন বিভাগ যুক্ত করা হয়, যা গত ৭ জুলাই থেকে কার্যকর হয়েছে। তবে ঠিক কোন ধরনের সামরিক পদক্ষেপের কারণে এত বড় হতাহতের ঘটনা ঘটল, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করতে রাজি হয়নি কর্তৃপক্ষ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত ৭ জুলাই কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে নতুন একটি সংঘাতের কথা জানিয়েছিল। এই সংঘাত শুরু হওয়ার পর থেকেই মূলত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে শুরু করে।
এর আগে ডেটাবেসে থাকা তালিকা থেকে ৪ জনের মৃত্যু ও বহু সেনার আহত হওয়ার তথ্য হুট করে গায়েব হয়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছিল পেন্টাগন। সেই বিতর্কিত ভুলের পর বুধবার ডাটাবেসে তথ্য সংশোধন করে আবার নতুন পরিসংখ্যান যুক্ত করে মার্কিন প্রশাসন।
তথ্যসূত্র: সিএনএন এবং ইউএস ডিপার্টমেন্ট অব ডিফেন্স
৫৯ বছর বয়সে জোড়া গোল, ইতিহাস গড়লেন জাপানের কিং কাজু
পুতিনের পূর্বাঞ্চল সফর, নির্বাচনের আগে কীসের বার্তা