ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি ও মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিল এইচ অফহোল্ডের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে হুথি বিদ্রোহীদের আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করে কঠোর আলোচনার কথা নিশ্চিত করে মার্কিন দূতাবাস।
তথ্যমন্ত্রী আল-এরিয়ানি জানান, বিগত ১২ বছরের সংকট ব্যবস্থাপনা নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ভুল নীতির সুযোগে হুথিরা স্থানীয় থেকে আন্তর্জাতিক নিরাপত্তায় বড় হুমকি হয়ে উঠেছে। তাই ইয়েমেনি সরকারের সার্বভৌমত্ব পুনরুদ্ধারে এখন একটি স্পষ্ট ও সমন্বিত কৌশল প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান নেতৃত্বের কৌশল ও সৌদি আরবের ভ্রাতৃত্বপূর্ণ সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার নতুন সুযোগ তৈরি হয়েছে।
ইয়েমেনের যৌথ উদ্যোগ ও সময়োপযোগী সঠিক তথ্যের মাধ্যমে হুথিদের মিথ্যা অপপ্রচার সহজেই প্রতিহত করা সম্ভব।
তথ্যসূত্র: মার্কিন দূতাবাস ইয়েমেন (অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট)।
যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ইমরান খানের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীকে ২১ অধিনায়কের চিঠি