কৌশলগত প্রতিরক্ষার অংশ হিসেবে হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবে ইরান। বৈশ্বিক বা আঞ্চলিক চাপে পড়েও তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথের কর্তৃত্ব হাতছাড়া করবে না বলে মনে করছেন সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান এয়ার।
মিডল ইস্ট ইনস্টিটিউটের এই ফেলো সংবাদমাধ্যম আল জাজিরাকে জানান, আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধ করাই ইরানের মূল লক্ষ্য। এই হামলা ঠেকাতে তেহরান হরমুজ প্রণালীকে তাদের প্রধান হাতিয়ার বা ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করছে।
অ্যালান এয়ারের মতে, বিশ্ব অর্থনীতি সচল রাখতে ওয়াশিংটন ও উপসাগরীয় দেশগুলোকে হরমুজে ইরানের কর্তৃত্ব মেনে নিতে হবে। ভৌগোলিক এই বাস্তবতা সাময়িকভাবে স্বীকার না করে তাদের সামনে অন্য কোনো বিকল্প নেই।
তিনি আরও উল্লেখ করেন, এই অঞ্চলের কূটনৈতিক মধ্যস্থতার কেন্দ্রবিন্দু এখন ওয়াশিংটন থেকে সরে উপসাগরীয় দেশ ও ইরাকের দিকে যাচ্ছে। দীর্ঘমেয়াদী আলোচনার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অনিচ্ছা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা
মোখা-ধো বাবে হুতি বহরে ইয়েমেনের বিমান হামলা