ফিলিস্তিনি শ্রমিকদের ওপর ইসরায়েলি গুলি, আহত ২

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ এএম

পশ্চিম তীরের বেথলেহেম অঞ্চলে কর্মস্থলে যাওয়ার পথে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বেথলেহেমের পশ্চিমাঞ্চলের বাইত জালা এলাকার ক্রেমজানে এ ঘটনা ঘটে। কর্মসংস্থানের উদ্দেশ্যে জেরুজালেম প্রবেশের চেষ্টা করার সময় শ্রমিকদের একটি দলকে লক্ষ্য করে সেনাসদস্যরা সরাসরি গুলি চালায়।

আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর সামরিক নজরদারি ও কড়াকড়ি আরও বৃদ্ধি করা হয়েছে।

এইচএন
আরও পড়ুন