সৌদি আরবের চারটি গুরুত্বপূর্ণ এলাকা ও শহরে 'সম্ভাব্য বিপদের' কথা জানিয়ে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম। মূলত সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এই বিশেষ সতর্কবার্তা প্রকাশ করা হয়।
প্রশাসন নির্দেশিত এলাকাগুলোর তালিকায় রয়েছে জাজান ও নাজরান প্রদেশ এবং আবহা ও খামিস মুশাইত শহর। ওইসব অঞ্চলের অধিবাসীদের পরিস্থিতি না স্বাভাবিক হওয়া পর্যন্ত অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিভিল ডিফেন্স পরবর্তী দিকনির্দেশনা প্রদান করবে। ঘটনার বিস্তারিত তথ্য জানার সাথে সাথে দ্রুত পাঠকদের আপডেট জানানো হবে।
ইয়ামেনে হুতি হামলায় নিহত ১৫০ বেসামরিক নাগরিক