ইন্দোনেশিয়ায় সাগরে জাহাজ ডুবি, নিখোঁজ ১৪০ যাত্রী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ২৪৩ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ উল্টে গেছে। ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ নামের জাহাজটি রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে দুর্ঘটনার কবলে পড়ে।

পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানতানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জাহাজটি গন্তব্যের ১৫০ কিলোমিটার দূরে যোগাযোগ হারিয়ে ফেলে। উল্টে যাওয়ার ঠিক আগে প্রায় ১০ ফুট উঁচু ঢেউয়ের আঘাতের কথা জানান জাহাজের ক্যাপ্টেন।

ঘটনার পরপরই পরিচালিত উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ১০২ জনকে জীবিত এবং ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ১৪০ যাত্রীকে উদ্ধারে হেলিকপ্টার ও উদ্ধারকারী জাহাজ নিয়ে তল্লাশি চালাচ্ছেন রেসকিউ টিম।

এইচএন
আরও পড়ুন