যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক উত্তেজনা প্রশমন ও সংঘাত বন্ধে তিনটি স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে তেহরানের এই চূড়ান্ত অবস্থানের কথা প্রকাশ করেন।
ইরানের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, তাদের অবরুদ্ধ অর্থ ফেরত দেওয়া এবং নৌবাহিনীর ওপর আরোপিত সব ধরনের অবরোধ প্রত্যাহার করা। কাতারের মধ্যস্থতায় ইতোমধ্যেই এই শর্তগুলো মার্কিন প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া বা উত্তরের অপেক্ষায় রয়েছে তেহরান। এছাড়া শুধু নিজেদের সংঘাতই নয়, ইরান সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যকার যুদ্ধেরও স্থায়ী অবসান চায়। মোহসেন রেজাই জানান, হুথিরাও সৌদি আরবের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।
সূত্র: আল-জাজিরা।
ন্যাটোর দুর্বলতা নিয়ে যা বললেন সাবেক মার্কিন মেরিন