যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে আবারও কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার পরিণতি ভয়াবহ হবে বলে ওয়াশিংটনকে হুশিয়ার করেছে তেহরান।
একই সময়ে ইয়েমেনের যুদ্ধক্ষেত্রেও উত্তেজনা চরম রূপ নিয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্রোহী ও মিত্র বাহিনীর মধ্যে রাতভর তীব্র লড়াই ও রক্তক্ষয়ী সংঘাতের খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মার্কিন প্ররোচনা ও আঞ্চলিক এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যের শান্তিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে। সার্বিক পরিস্থিতি এখন নতুন এক অনিশ্চয়তার দিকে এগোচ্ছে।
সূত্র: আল জাজিরা
নিরাপত্তা শঙ্কায় ইসলামাবাদে স্কুল বন্ধ ঘোষণা