সৌদির নিরাপত্তায় পাকিস্তান-তুরস্কের ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ এএম

সৌদি আরবের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও হুমকি মোকাবেলায় রিয়াদে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ যৌথ প্রতিরক্ষা বৈঠক। শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬-এ 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি'র আওতায় এই বৈঠকে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সেনাপ্রধান এবং চিফ অব জেনারেল স্টাফগণ অংশগ্রহণ করেন।

বৈঠকে পবিত্র মক্কা নগরীসহ বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোতে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানানো হয়। একইসঙ্গে সৌদির সার্বভৌমত্ব রক্ষায় দেশের সশস্ত্র বাহিনীর উচ্চ পেশাদারিত্ব ও তৎপরতার প্রশংসা করেন অংশগ্রহণকারী প্রতিনিধিরা।

প্রতিরোধ ব্যবস্থা ও সম্মিলিত সুরক্ষাকে শক্তিশালী করতে গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সামরিক সমন্বয় এবং তিন দেশের সেনাবাহিনীর সক্ষমতা সমন্বয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

ঐতিহাসিক বিশ্বাস ও যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ গ্রহণে তিন দেশ তাদের সুদৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে।

সূত্র: আইএসপিআর প্রেস রিলিজ, রাওয়ালপিন্ডি—২৬ সেপ্টেম্বর, ২০২৬)

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত