কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ এএম

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।

কুইবেকের প্রাদেশিক পুলিশ সার্ভিস স্যুরেতে দ্যু কুইবেক (এসকিউ) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটার কিছু পর হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পায় তারা। কুইবেকের সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকার হাইওয়ে ১০-এর কাছে র‍্যাং দেজ একোসকট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে হেলিকপ্টারটিতে থাকা চারজনকেই ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

কুইবেক পুলিশের মেজর ক্রাইমস ইউনিট দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করবে। পাশাপাশি কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তকারীরাও ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে।

হেলিকপ্টারটি কী কারণে এবং কীভাবে বিধ্বস্ত হয়েছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু এজেন্সি

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত