হুঁশিয়ারি মোজতবা খামেনির

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ এএম

‘যুক্তরাষ্ট্রকে খুব দ্রুত মধ্যপ্রাচ্য ত্যাগ করতে হবে’ বলে কঠোর বার্তা দিয়েছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। 

সম্প্রতি এক বিবৃতিতে মার্কিন বাহিনীকে উদ্দেশ্য করে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এটিই তার প্রদত্ত প্রথম কোনো প্রকাশ্য বার্তা। ইরানের ওপর যৌথ হামলার পর থেকেই তিনি আড়ালে অবস্থান করছিলেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ইরানি যোদ্ধাদের আক্রমণের মুখে মার্কিন বাহিনী এখন আরব সাগরের সীমানার বাইরে যাওয়ার সাহস পাচ্ছে না। খুব শিগগিরই এই অঞ্চল সম্পূর্ণ শত্রুমুক্ত হবে।

গত ফেব্রুয়ারিতে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মার্চে দায়িত্ব নেন মোজতবা। তবে ওই হামলায় তিনি নিজে আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও তা নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, যুদ্ধ থামাতে কূটনৈতিক মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে কাতার। 

জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ইরান সাত দফা শান্তি প্রস্তাব উত্থাপন করে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সম্মতি দেয়।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে এই প্রস্তাব প্রত্যাখান করেছেন, তবুও চলতি সপ্তাহে উভয় পক্ষের মধ্যে আরও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ডেইলি মেইল

এইচএন
আরও পড়ুন