মালয়েশিয়ায় কেন এত জনপ্রিয় মাহাথির মোহাম্মদ?

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ এএম

মালয়েশিয়ার আধুনিক ইতিহাসে মাহাথির মোহাম্মদ এক অবিসংবাদিত নেতা, যিনি দেশকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সাধারণ এক চিকিৎসক পরিবারে জন্ম নেওয়া এই নেতা তরুণ বয়স থেকেই দেশের মানুষের অধিকার ও সামাজিক সংগতি রক্ষায় সোচ্চার ছিলেন। 

ধীরে ধীরে রাজনীতিতে প্রবেশ করে ১৯৭৬ সালে উপ-প্রধানমন্ত্রী এবং ১৯৮১ সালে প্রথম সাধারণ নাগরিক হিসেবে তিনি দেশটির চতুর্থ প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন।

১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ শাসনামলে তিনি কৃষিভিত্তিক মালয়েশিয়াকে এক আধুনিক, বৈচিত্র্যময় ও শিল্পনির্ভর অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করেন। 

পেত্রোনাস টুইন টাওয়ার, উন্নত মহাসড়ক ও জাতীয় গাড়ি 'প্রোতোন'-এর মতো প্রকল্প বাস্তবায়ন করে তিনি নাগরিকদের মনে এক অভূতপূর্ব জাতীয় গৌরব ও আত্মবিশ্বাস তৈরি করেছিলেন। দূরদর্শী অর্থনৈতিক সিদ্ধান্ত ও অবকাঠামোগত রূপান্তরের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান বদলে দেওয়ায় তিনি সর্বজনস্বীকৃত 'আধুনিক মালয়েশিয়ার স্থপতি' হিসেবে পরিচিত পান।

২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি অবসরের দীর্ঘ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হন এবং আন্তর্জাতিক মিডিয়ার শিরোনামে আসেন। তৎকালীন সরকারপ্রধান নাজিব রাজাকের বিরুদ্ধে ১এমডিবি দুর্নীতি কেলেঙ্কারি সামনে এলে তিনি বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করে এক ঐতিহাসিক নির্বাচনী বিজয় ছিনিয়ে আনেন। 

বিশ্বরাজনীতিতে সর্বজ্যেষ্ঠ নির্বাচিত সরকারপ্রধান হিসেবে পুনর্নির্বাচিত হয়ে তিনি প্রমাণ করেন যে দুর্নীতিবিরোধী সংগ্রাম ও দূরদর্শী নেতৃত্বের বিচারে সাধারণ মানুষের আস্থা কেবল তাঁর ওপরই অটুট।

সূত্র: রয়টার্স

এইচএন
আরও পড়ুন