মরুভূমির বিয়েতে ১৪০০ ভেড়া ও ২৭০ উট জবাই!

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ এএম

দক্ষিণ ইরাকের নাসরিয়া মরুভূমিতে সম্প্রতি আয়োজিত এক রাজকীয় বিয়ের খবর নেটদুনিয়ায় তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। আল-বাদুর গোত্রের প্রধান শেখ হায়দার আবিরের ছেলেদের বিয়ে উপলক্ষে এই সুবিশাল সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মরুভূমির বুকে বিশাল এই উৎসবে যোগ দিতে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার অতিথি উপস্থিত হন। ঐতিহ্যবাহী এই বিয়েতে আগত অতিথিদের আপ্যায়নে স্থানীয় আতিথেয়তার এক বিরল নজির স্থাপন করা হয়েছে।

অতিথিদের শানদার ভোজের জন্য ১,৪০০টি ভেড়া ও ছাগল এবং ২৭০টিরও বেশি উট জবাই করা হয়। রাজসিক এই মেজবানি ও জাঁকজমকপূর্ণ উদযাপনের দৃশ্য ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মাঝে বিপুল কৌতূহল ও নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আয়োজনের বিশালতা এবং খাবারের বহর দেখে অনেকেই চমক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ইরাকি উপজাতীয় সংস্কৃতিতে অতিথি আপ্যায়নকে গোত্রীয় মর্যাদা ও গৌরবের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে এ ধরনের বিশাল আয়োজন তাদের দীর্ঘদিনের ঐতিহ্য।

এইচএন
আরও পড়ুন