ইরানের খোলা বাজারে মার্কিন ডলারের দাম ২৫ লাখ রিয়াল ছাড়িয়েছে। দেশটির মুদ্রাবাজারে অস্থিরতার মধ্যেই রিয়ালের মান আরও কমেছে।
মঙ্গলবারের(২৯ সেপ্টেম্বর) বাজারদর অনুযায়ী, এক মার্কিন ডলারের দাম ২৫ লাখ রিয়ালের ওপরে উঠে যায়। একই সময়ে ইউরোর দাম ২৮ লাখ রিয়ালের বেশি এবং ব্রিটিশ পাউন্ডের দাম ৩৩ লাখ রিয়ালের ওপরে লেনদেন হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দিরহামের দাম ছিল প্রায় ৬ লাখ ৭০ হাজার রিয়াল।
এর আগের দিন সোমবারও ইরানের খোলা বাজারে ডলারের দাম ২৪ লাখ ১০ হাজার রিয়াল পর্যন্ত উঠেছিল। ওইদিন ইউরো ছিল প্রায় ২৭ লাখ ৪৫ হাজার রিয়াল এবং ব্রিটিশ পাউন্ড ৩১ লাখ ৯২ হাজার ৫০০ রিয়ালে লেনদেন হয়।
ইরানের মুদ্রার এই দরপতন সাম্প্রতিক মাসগুলোতে আরও তীব্র হয়েছে। সেপ্টেম্বরের শুরুতে ডলারের দাম প্রথমবারের মতো ২১ লাখ রিয়াল ছাড়িয়েছিল। এরপর কয়েক সপ্তাহের ব্যবধানে তা ২৫ লাখ রিয়ালের ওপরে উঠে যায়।
ইরানে সরকারি ও খোলা বাজারে মুদ্রার বিনিময় হারে বড় ধরনের পার্থক্য রয়েছে। সাধারণ মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের বড় অংশ খোলা বাজারের হারের ওপর নির্ভর করে। রিয়ালের অবমূল্যায়নের ফলে আমদানি করা পণ্য, কাঁচামাল ও অন্যান্য পণ্যের দাম বাড়ার চাপ তৈরি হয়।
ইরানের বাজারে রিয়ালের পরিবর্তে ‘তোমান’ নামের হিসাবও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ১০ রিয়ালে এক তোমান। ফলে ২৫ লাখ রিয়াল সমান ২ লাখ ৫০ হাজার তোমান।
মুদ্রার এই দুর্বলতা এমন এক সময়ে ঘটছে, যখন ইরানের অর্থনীতি যুদ্ধ, বাণিজ্যিক সীমাবদ্ধতা ও বৈদেশিক মুদ্রার সরবরাহ নিয়ে বাড়তি চাপের মধ্যে রয়েছে। সেপ্টেম্বরের শুরুতে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি রিয়ালের পতন ঠেকাতে বৈদেশিক মুদ্রাবাজারে ২ বিলিয়ন ডলার সরবরাহের প্রস্তুতির কথা জানিয়েছিলেন।
বিকেলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, দেখবেন যেভাবে
অস্বাভাবিক লম্বা চুল নিয়ে অদ্ভুত কাণ্ড, প্রতিপক্ষকে জোড়া লাল কার্ড