জায়নবাদকে বর্ণবাদের একটি রূপ হিসেবে ঘোষণা করে প্রস্তাব পাস করায় যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কির ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রোববার (৪ অক্টোবর) গ্রিন পার্টির সদস্যরা ১ হাজার ২২ ভোটে প্রস্তাবটি পাস করেন। এর বিপক্ষে ভোট পড়ে ৮১৩টি। ভোটাভুটিতে পোলানস্কি নিজে বিরত ছিলেন।
এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’আর পোলানস্কির প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রণালয়ের দাবি, গ্রিন পার্টির গৃহীত প্রস্তাবে জায়নবাদকে বর্ণবাদের সঙ্গে তুলনা করা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামকে বৈধতা দেওয়া হয়েছে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলি মন্ত্রণালয়ের ভাষ্য, এর অর্থ ইসরায়েল রাষ্ট্রের বিলুপ্তি।
তবে গ্রিন পার্টির এক মুখপাত্র এর আগে দলটির অবস্থান ব্যাখ্যা করে বলেন, দলটি ‘বর্ণবাদবিরোধী’। ফিলিস্তিন ও সিরিয়ার ভূখণ্ডে অবৈধ দখলদারির বিরুদ্ধে দলটি ধারাবাহিকভাবে অবস্থান নিয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি ইসরায়েল সরকারের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবি এবং গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে দলটি প্রকাশ্যে কথা বলে আসছে বলে উল্লেখ করেন ওই মুখপাত্র।
সূত্র: আল জাজিরা
মানব মস্তিষ্কের টিস্যু নিয়ে গবেষণায় মিললো বড় সাফল্য