২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ঘোষণা করা হবে। সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এ ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
প্রতি বছর নোবেল পুরস্কার ঘোষণার আগে সম্ভাব্য বিজয়ীদের নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে নোবেল কমিটির বাছাই প্রক্রিয়া গোপন থাকায় আনুষ্ঠানিক ঘোষণার আগে নিশ্চিতভাবে কারও নাম জানা যায় না। গবেষণার গুরুত্বের পাশাপাশি উলফ প্রাইজ, ব্রেকথ্রু প্রাইজসহ বিভিন্ন মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক পুরস্কার পাওয়া বিজ্ঞানীরাও সম্ভাব্য বিজয়ী হিসেবে আলোচনায় থাকেন।
এবার পদার্থবিজ্ঞানের নোবেল নিয়ে আলোচনায় রয়েছে কোয়ান্টাম তথ্যবিজ্ঞান, মহাকাশবিজ্ঞান ও কনডেন্সড ম্যাটারের মতো কয়েকটি ক্ষেত্র। এর মধ্যে আহারোনভ-বোহম ইফেক্ট এবং জিওমেট্রিক বা বেরি ফেজ নিয়ে দীর্ঘদিনের গবেষণার জন্য ইয়াকির আহারোনভ ও মাইকেল বেরির নামও জোরালোভাবে আলোচনায় রয়েছে। ১৯৯৮ সালে তারা যৌথভাবে উলফ প্রাইজ পেয়েছিলেন। সাম্প্রতিক কিছু পূর্বাভাসেও এ দুজনের নাম উঠে এসেছে।
এ ছাড়া কোয়ান্টাম কম্পিউটিং ও উচ্চশক্তির জ্যোতির্পদার্থবিজ্ঞান নিয়েও রয়েছে আগ্রহ। ২০২৬ সালের উলফ প্রাইজ পাওয়া জুন ইয়ের নামও নতুন করে আলোচনায় এসেছে। ইমেজিং ও সময় পরিমাপের ক্ষেত্রে অতি-নির্ভুল অপটিক্যাল পারমাণবিক ঘড়ি উন্নয়নে তার গবেষণা বিশেষ স্বীকৃতি পেয়েছে।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে আজই। কোন গবেষণার জন্য এবং কারা ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন, তা আনুষ্ঠানিক ঘোষণার পরই নিশ্চিত হওয়া যাবে।
বিশ্ববাজারে আজ জ্বালানি তেলের দাম যেমন