উত্তরাখণ্ডে ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লিও

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪০ এএম

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ২০ মিনিটের দিকে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন উত্তরাখণ্ডের পাশাপাশি ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) রাতে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে। ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ার পর দিল্লিসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা জানান।

দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার এক বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় তিনি সোফায় বসে ছিলেন। তখন তিনি সোফাটিকে নড়তে দেখেন।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শুরু হয় নানা ধরনের মিম ও রসিকতা। নেটিজেনদের অনেকে বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজের জনপ্রিয় দৃশ্য ও জিআইএফ শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানান। ‘পঞ্চায়েত’ সিরিজের একটি জনপ্রিয় জিআইএফ শেয়ার করে এক ব্যবহারকারী লেখেন, ভূমিকম্পের মাত্রা ৫-এর নিচে হলে দিল্লির মানুষেরা যেভাবে প্রতিক্রিয়া দেখায়।

এর আগে একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নগাঁও জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভোরে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত