সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরাংশে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিশ নিশ্চিত করেন যে, ক্ষেপণাস্ত্রটি হুথি বিদ্রোহীরা উৎক্ষেপণ করেছিল।
তিনি আরও জানান, তাদের গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে ইয়েমেনের রাজধানী সানার ওপর এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মটির অবস্থান সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। খুব শীঘ্রই হামলাকারী ওই উৎক্ষেপণ কেন্দ্রটি চিহ্নিত করে ধ্বংস করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সূত্র: আল-জাজিরা
বিদায়ী ম্যাচেও মেসির ম্যাজিক, আর্জেন্টিনার জয়