রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ : দাবি ট্রাম্পের

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ এএম

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তাত্ক্ষণিকভাবে একটি "জ্বালানি যুদ্ধবিরতি" কার্যকর হতে যাচ্ছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

রোববার নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে এই তথ্য জানিয়ে উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি। তবে চুক্তিটির বাস্তবায়ন সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট বা বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।

এর আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার তেল শোধনাগারে হামলা চালানো থেকে বিরত থাকার অনুরোধ জানান। 
এমনকি এক পর্যায়ে জেলেনস্কির পদত্যাগের ইঙ্গিত দিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে, রাশিয়ার ডিজেল রপ্তানি সংক্রান্ত চুক্তির জেরে ট্রাম্প নিজেও রাজনৈতিক সমালোচনার মুখোমুখি হয়েছেন।

সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করা না হলে তারা যুদ্ধ থামাবে না। 
এরপরেই ট্রাম্পের পক্ষ থেকে এই যুদ্ধবিরতির ঘোষণা এলো। ইউক্রেন হামলা থামানোর শর্তে একটি "জ্বালানি যুদ্ধবিরতিতে" সম্মতি প্রকাশের কথা পূর্বে উল্লেখ করেছিল।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড 

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত