মিনাবের ভয়াবহ ঘটনা যেন বিশ্ব-ইতিহাসের পাতা থেকে মুছে না যায়, সে বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির নারী ও পরিবারবিষয়ক উপ-রাষ্ট্রপতি জাহরা বেহরুজ-আজার বলেছেন, হিরোশিমার মতোই মিনাবের নিহত শিশুদের স্মৃতি বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি।
রোববার ইরানে ‘মিনাবের রক্তধারা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, অনুষ্ঠানে শহীদ ও যুদ্ধাহতদের বিষয়ক ফাউন্ডেশনের প্রধান সাইয়েদ আহমদ মুসাভি এবং সরকারি মুখপাত্র ফাতেমে মোহাজেরানি উপস্থিত ছিলেন।
উপ-রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, মিনাবের আসল ইতিহাস পরিবর্তন বা বিকৃত করার কোনো সুযোগ দেওয়া যাবে না। শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে পুরো দেশ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের কোথাও যেন শিশুরা এমন নির্মমতার শিকার না হয়।
পীড়িত পরিবারগুলোর দুঃখ লাঘবে ইরান সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। শহীদ ও যুদ্ধাহতদের ফাউন্ডেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করলেও, স্বজনদের অপূরণীয় ক্ষতির তুলনায় এই প্রচেষ্টা সামান্য বলে তিনি স্বীকার করেন।
ভবিষ্যৎ প্রজন্মের কাছে মিনাব ট্র্যাজেডির সঠিক তথ্য ও অন্ধকার অধ্যায় তুলে ধরতে তিনি সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান। শিল্পী, লেখক, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতাদের এই ঐতিহাসিক সত্য নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: বার্তা সংস্থা ইরনা
ট্রাম্প সরকার যুক্তরাষ্ট্রের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত: স্যান্ডার্স
দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন