থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা প্যারোলে মুক্তি পেয়েছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোরে সেখানকার একটি হাসপাতাল থেকে তিনি মুক্তি পান। তিনি ৬ মাস বন্দী ছিলেন। ১৫ বছরের স্বেচ্ছা-নির্বাসন কাটিয়ে গত বছর দেশে ফেরার পর কারাগারে যান থাকসিন।
২০০৬ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর ‘দুর্নীতির’ দায়ে দায়েকৃত মামলায় কারাগারে যাওয়া এড়াতে থাকসিন থাইল্যান্ড ছেড়ে যান। ২০০১ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন থাকসিন। সূত্র: রয়টার্স