ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন গাভির দুর্ঘটনায় আহত

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১১:২৯ এএম

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির সড়ক দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন। ইনজুরি খুব বেশি মারাত্মক না হলেও তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হন। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৬ এপ্রিল) তেল আবিবের কাছের রামলি শহর থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে বেন গাভির একজন বিতর্কিত সদস্য।

২০২২ সালের নভেম্বরে ইসরায়েলের নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিল রাজনীতিতে কট্টর-ডানপন্থিদের উত্থান। বেন-গাভির সেই উগ্র ডানপন্থিদেরই একজন, যারা ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোর বিরোধী।

সম্প্রতি বেন গাভির ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে পুরোদস্তুর সামরিক শক্তি দিয়ে পাল্টা আক্রমণ করার ডাক দিয়েছিলেন। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে ইহুদি বসতি পুনর্প্রতিষ্ঠার পক্ষেও কথা বলেছিলেন তিনি। 

MB/AST
আরও পড়ুন