পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিখ্যাত তীর্থক্ষেত্র তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৫টার দিকে চারতলা বিশিষ্ট ওই হোটেলটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। সেই সময় হোটেলের বেশিরভাগ অতিথিই ঘুমাচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছেন এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।
হোটেল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।
কলকাতার এক নারী পর্যটক অগ্নিকাণ্ডের ভয়াবহতার বিবরণ দিয়ে জানান, হঠাৎ পুরো হোটেল ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায়। নিশ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়েছিল এবং বাইরে বের হওয়ার পথও পাওয়া যাচ্ছিল না।
কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে হতাহতদের মধ্যে অনেকেই তীর্থযাত্রী ছিলেন, যারা তারাপীঠের বিখ্যাত কালী মন্দিরে পূজা দিতে এসেছিলেন।
সূত্র: দ্য হিন্দু
হুথিদের ঘাঁটিতে ইয়েমেন সরকারের হামলা
দ. কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত