তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার এক মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে (জিএমটি ০৭:৪০) এই ভূকম্পন অনুভূত হয়।
দেশের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানায়, কারাকোপ্রু এলাকাটি ছিল এই ভূমিকম্পের মূল উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭.৩৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।
ভূমিকম্পের তীব্রতা আশেপাশের কয়েকটি এলাকাতেও ছড়িয়ে পড়ে। তবে সানলিউরফার গভর্নর হাসান সিলদাক নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের প্রাণহানির খবর মেলেনি।
উদ্ধারকারী ও তদারকি দলগুলো কারাকোপ্রু এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে পরিদর্শন কার্যক্রম চালু রেখেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্র: আনাদোলু এজেন্সি
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন