জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে চরম প্রতিবাদের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় সামরিক অভিযান ও ফিলিস্তিন নীতির বিরোধিতায় বিভিন্ন দেশের বহু প্রতিনিধি একযোগে অধিবেশন কক্ষ বর্জন করেন।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নেতানিয়াহু পোডিয়ামে ওঠার পরপরই একের পর এক দেশের প্রতিনিধিরা বেরিয়ে যেতে শুরু করেন। ফলে তার ভাষণ চলাকালে অধিবেশন কক্ষের বড় একটি অংশের আসন সম্পূর্ণ খালি পড়ে থাকতে দেখা যায়।
বক্তব্য শুরুর সময়ে কক্ষে তীব্র দুয়োধ্বনি ও প্রতিবাদের প্রতিবাদ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ক্ষুব্ধ নেতানিয়াহু ওয়াকআউটকারী প্রতিনিধিদের ‘নৈতিকভাবে কাপুরুষ’ হিসেবে আখ্যা দেন।
অধিবেশন কক্ষে উপস্থিত ফিলিস্তিনি মিশনের আহ্বানে সাড়া দিয়েই মূলত বিভিন্ন দেশের প্রতিনিধি দল এই সম্মিলিত বর্জনের সিদ্ধান্ত নেয়। এতে ফিলিস্তিন ইস্যুতে বৈশ্বিক প্ল্যাটফর্মে ইসরায়েলের গভীর কূটনৈতিক বিচ্ছিন্নতা স্পষ্ট হয়ে উঠেছে।
ভাষণে নেতানিয়াহু তার সরকারের গাজা অভিযানের জোর সাফাই গান এবং ইসরায়েলের বিরুদ্ধে ওঠা গণহত্যার সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করেন। পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষেও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
বাসের পর প্রায় ৮ শতাংশ বাড়লো লঞ্চ ভাড়া
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬