তুরস্কে ৫.৪ মাত্রার ভূমিকম্প

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ এএম

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফা প্রদেশে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে (জিএমটি সময় ০৭:৪০) ভূমিকম্পটি আঘাত হানে।

 

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কারাকোপ্রু এলাকায়। 

 

ভূপৃষ্ঠ থেকে ৭ দশমিক ৩৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। আশপাশের প্রদেশগুলোতেও কম্পন অনুভূত হয়েছে।

 

সানলিউরফার গভর্নর হাসান সিলদাক জানিয়েছেন, হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট দলগুলো কারাকোপ্রু এলাকায় তাদের পরিদর্শন কার্যক্রম অব্যাহত রেখেছে।

 

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

এইচএন
আরও পড়ুন