ইরান থেকে ইসরায়েলে লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর পেতাহ তিকভা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চ্যানেল ১২ এবং দ্য টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের একাংশ শহরের কিছু স্থাপনায় ক্ষয়ক্ষতি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরায়েল সাম্প্রতিক সময়ে ইরান থেকে প্রায় ২০ বার ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের লক্ষ্য হয়েছে, যার মধ্যে মধ্যাঞ্চলীয় শহরগুলোও অন্তর্ভুক্ত। সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর ওপর হামলার ফলে দেশটির নিরাপত্তা সংস্থা সতর্ক অবস্থান নিয়েছে।
স্থানীয়রা নিরাপত্তা বিধি অনুসারে আশেপাশের এলাকা থেকে সরে আসছে এবং সরকারি সতর্কবার্তা মেনে চলছে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
সিআইএ-মোসাদের যে কৌশলে খামেনিকে হত্যা করা হয়
ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট
