সৌদি আরবে হামলা আসন্ন, মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১০:১০ পিএম

মঙ্গলবার (৩ মার্চ) রিয়াদ-এ অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পর নতুন করে সতর্কবার্তা জারি করেছে মার্কিন দূতাবাস, রিয়াদ।

দূতাবাসটি জানিয়েছে, সৌদি আরব-এর পূর্বাঞ্চলে নতুন করে হামলার আশঙ্কা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলা হয়, দাহরান এলাকায় ড্রোন বা ইউএভি হামলার সম্ভাব্য হুমকি রয়েছে। নিরাপত্তার স্বার্থে নাগরিকদের সাময়িকভাবে মার্কিন কনসুলেট ও দূতাবাস এলাকায় না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ভোরে রিয়াদে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে দূতাবাস চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা জোরদার করা হয়।

হামলার বিষয়টি নিশ্চিত করে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হামলার উৎস শনাক্তে তদন্ত চলছে।

পরবর্তী নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দূতাবাস কার্যক্রম সাময়িকভাবে সীমিত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র: আলজাজিরা

AS/AHA
আরও পড়ুন