ইরানের উপকূলে ধেয়ে আসছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম

মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন গত শনিবার (৭ মার্চ) ওমান উপকূলের কাছে সমুদ্রে অবস্থান করছিল। ওই সময় জাহাজটিকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে হরমুজ প্রণালির অভিমুখে যেতে দেখা যায়।

এই রণতরীটির সাম্প্রতিক অবস্থান তুলে ধরে উপগ্রহচিত্র প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের পৃথিবী পর্যবেক্ষণ কর্মসূচি কোপার্নিকাস প্রোগাম–এর সেন্টিনেল-২ মিশন। প্রকাশিত ছবিতে ওমান উপকূলের কাছাকাছি সমুদ্রে জাহাজটির অবস্থান স্পষ্টভাবে ধরা পড়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড ইউনাইটেড স্টেস্টস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েকটি ছবি প্রকাশ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ছবিগুলোতে সমুদ্রে অবস্থানরত ওই রণতরীর কার্যক্রমের বিভিন্ন মুহূর্ত দেখা গেছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে শুরু করলে ইরানের আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্র দুটি বিমানবাহী রণতরী মোতায়েন করে। এর মধ্যে ইউএসএস আব্রাহাম লিংকন অন্যতম। বর্তমানে ইরানি উপকূলের সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে এই রণতরীটিই বলে জানা গেছে।

সূত্র: রয়টার্স

AS/AHA
আরও পড়ুন