ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডার লায়েন-এর সাম্প্রতিক এক বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ইরান। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় কড়া ভাষায় মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সম্প্রতি এক ভাষণে উরসুলা ফন ডার লায়েন বলেন, ইরানের জনগণ স্বাধীনতা, মর্যাদা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার পাওয়ার যোগ্য। তার এই মন্তব্যকে ঘিরেই প্রতিক্রিয়া জানায় তেহরান।
ফন ডার লায়েনের ওই বক্তব্যের একটি ভিডিওর ওপর মন্তব্য করে ইসমাইল বাঘাই বলেন, এই ধরনের বক্তব্য ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। তার ভাষায়, ইতিহাসের ভুল দিকেই অবস্থান নেওয়ার মাধ্যমে ইউরোপীয় নেতৃত্ব নিজেদের রাজনৈতিক অবস্থান গড়ে তুলেছে।
ইরানি মুখপাত্র অভিযোগ করেন, দখলদারিত্ব, গণহত্যা ও নানা ধরনের নৃশংসতার প্রতি নীরব সমর্থন দেওয়ার ইতিহাস রয়েছে ইউরোপীয় নেতৃত্বের। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন ও যুদ্ধাপরাধ চালানো হচ্ছে, তা আড়াল করার চেষ্টা করছে ইউরোপীয় নেতৃত্ব।
ইসমাইল বাঘাই আরও বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও নৃশংসতার ঘটনাগুলোর মুখে ইউরোপীয় নেতৃত্বের নীরবতা কার্যত এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার শামিল। তার মতে, এই নীরবতা কেবল রাজনৈতিক অবস্থান নয়, বরং তা সরাসরি সহযোগিতার সমতুল্য।
সূত্র: আলজাজিরা
তেলের দাম বাড়ায় বড় সিদ্ধান্ত নিলেন ট্রাম্প
ইরানে খাদ্য ও ওষুধ সামগ্রী পাঠালো আজারবাইজান
ইরানের সরকারপতন সেখানকার জনগণের ওপর নির্ভর করে: নেতানিয়াহু
