শেষ না দেখা পর্যন্ত যুদ্ধবিরতি নয়: সাবেক আইআরজিসি প্রধান

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৬:৫৭ পিএম

মার্কিন ও ইসরায়েলি হামলার মুখে ইরান কোনো ধরনের যুদ্ধবিরতিতে রাজি হবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মোহসেন রেজায়ী। তার ভাষায়, চূড়ান্ত ফল অর্জনের আগে যুদ্ধ থামানোর প্রশ্নই ওঠে না।

বুধবার (১১ মার্চ) এক টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রেজায়ী বলেন, আঞ্চলিক সংঘাত বড় আকার ধারণ না করুক- এই মানবিক বিবেচনায় এতদিন ধৈর্য ধরেছিল তেহরান। তবে বর্তমান পরিস্থিতিতে সেই ধৈর্যের সীমা অতিক্রম করেছে। এখন যুদ্ধ শেষ হওয়ার সময় ও পদ্ধতি নির্ধারণ করবে ইরানই।

বক্তব্যে তিনি সরাসরি সতর্ক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে। রেজায়ীর দাবি, যদি পরাজয়ের আশঙ্কায় তারা আবাসিক এলাকায় হামলা চালিয়ে যেতে থাকে, তাহলে ইরানও একই ধরনের জবাব দিতে প্রস্তুত।

চলমান সংঘাতের গতিপ্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি যুদ্ধের কয়েকটি ধাপের কথা উল্লেখ করেন। তার মতে, শুরুতে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের সরকার পতনের একটি পরিকল্পনা ছিল। কিন্তু সেই লক্ষ্য পূরণ না হওয়ায় পরবর্তী ধাপে শত্রুপক্ষ দিশাহারা হয়ে উদ্দেশ্যহীন বিমান হামলার পথ বেছে নেয়।

রেজায়ী আরও ইঙ্গিত দেন, সংঘাতের বর্তমান পর্যায় শেষ হয়নি। পরিস্থিতি সামনে আরও তীব্র হতে পারে এবং যুদ্ধ নতুন ধাপে প্রবেশ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

AS/FJ
আরও পড়ুন