মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। ইরান থেকে জেরুজালেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড নিশ্চিত করেছে। সতর্কবার্তা জারি হওয়ার কিছুক্ষণ পর জেরুজালেমে বিস্ফোরণের গর্জন শোনা গেছে।
ইসরায়েলের বিভিন্ন মিডিয়া, যেমন চ্যানেল ১৩ ও আল জাজিরা, জানিয়েছে, বেত শেমেশ এলাকার কাছাকাছি ইরানি ক্ষেপণাস্ত্র বা তার ধ্বংসাবশেষ পড়েছে। ক্ষতির প্রকৃতি ও পরিমাণ এখনো স্পষ্ট নয়, তবে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন।
একই সময়ে কাতারে এক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হামলার সতর্কসংকেত দেওয়া হয়। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী একটি ক্ষেপণাস্ত্র আক্রমণ সফলভাবে প্রতিহত করেছে। নাগরিকদের ঘরের ভেতরে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয় এবং পরে সতর্কতা তুলে নেওয়া হয়।
বাহরাইনে ও সতর্কতা জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাইরেন সক্রিয় করা হয়েছে এবং নাগরিকদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সূত্র: ডন।
নেতানিয়াহুর কফি পানের ভিডিওকে 'ডিপফেক‘ দাবি গ্রোকের
বড় যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: কিয়ার স্টারমার
