নেতানিয়াহুর কফি পানের ভিডিওকে ‘ডিপফেক’ দাবি গ্রোকের

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৭ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন একটি ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী দাবি করছেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। বিশেষ করে এআই চ্যাটবট 'গ্রোক' দাবি করছে ভিডিওটি আসলে 'ডিপফেক'।

ভিডিওটিতে নেতানিয়াহু জেরুজালেমের পাহাড় অঞ্চলের ‘দ্য সাতাফ’ ক্যাফেতে কফি অর্ডার করতে দেখা যায়। তিনি কফি নেওয়ার সময় বলেন, 'গ্রেট… ধন্যবাদ,' এবং পরে সাংবাদিককে জিজ্ঞেস করেন, 'তুমি আমাকে কী জিজ্ঞেস করেছিলে?' গণমাধ্যমে তার মৃত্যুর গুজব নিয়ে প্রশ্ন করা হলে তিনি হালকা স্বরে বলেন, 'আমি কফির জন্য মরছি।'

ভিডিওটি মূলত সামাজিক মাধ্যমে ছড়ানো মৃত্যুর গুজবের প্রতিক্রিয়ায় প্রকাশ করা হয়েছে। তবে এ নিয়ে বিতর্ক শুরু হয় যখন এক ব্যবহারকারী চ্যাটবট ‘গ্রোক’-কে প্রশ্ন করেন। চ্যাটবট দাবি করে, ভিডিওটি এআই দিয়ে তৈরি এবং এটি নেতানিয়াহুর ডিপফেক ভিডিও- কফি পান করতে করতে কোনো বাস্তব সামরিক অভিযান বা ইরান-লেবানন সংক্রান্ত আলোচনা ঘটেনি।

কিছু ব্যবহারকারীও ভিডিওটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন, 'কফি যেন মাধ্যাকর্ষণ অমান্য করছে, কাউন্টারের পেছনে মুখোশ পরা ক্রেতা-ভালো চেষ্টা, কিন্তু নয়।' অন্যজন বলেন, 'নেতানিয়াহুর মুখের আকৃতি ভিডিওতে বদলাচ্ছে- প্রথমে গোল, পরে ডিম্বাকৃতি।' চ্যাটবট গ্রোকও এই সন্দেহের পক্ষে যায় এবং জানায়, এটি একটি উন্নত এআই ডিপফেক।

তবে ভিডিওটি ধারণ করা ক্যাফে ‘দ্য সাতাফ’ তাদের ইনস্টাগ্রাম পেজে নেতানিয়াহুর কফি পান করার ছবি প্রকাশ করেছে। ক্যাফে লিখেছে, 'আজ সাতাফে প্রধানমন্ত্রী ও তার দপ্তরকে আতিথ্য দিতে পেরে আমরা খুবই আনন্দিত। এখন জানলেন কোন বেকারিতে আসতে হবে।'  সূত্র : এনডিটিভি

AS/FJ
আরও পড়ুন