সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) আবুধাবি মিডিয়া অফিসে এক বিবৃতিতে এই ঘটনার খবর নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, আবুধাবির সুয়েহান স্ট্রিটে এই ঘটনা ঘটে। প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর তার জ্বলন্ত ধ্বংসাবশেষ জনবহুল এলাকায় আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হন এবং আরও তিনজন আহত হয়েছেন। এছাড়া ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশের আঘাতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত তথ্য ও পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে, সাধারণ জনগণকে কেবল সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো ধরনের গুজব বা যাচাইহীন তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে আমিরাত সরকার।
আরব আমিরাতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
