কুয়েতের উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকায় ইরান থেকে ছোড়া প্রজেক্টাইল ও গোলার টুকরোর (শ্রাপনেল) আঘাতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র আজ এই তথ্য নিশ্চিত করেছেন।
কুয়েত নিউজ এজেন্সির (কুনা) প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানি হামলার পর আবাসিক এলাকাটিতে বেশ কিছু প্রজেক্টাইল এসে পড়ে, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই দেশটির জরুরি চিকিৎসা দল এবং অ্যাম্বুলেন্স পরিষেবাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় কুয়েতের সংশ্লিষ্ট নিরাপত্তা ও জরুরি বিভাগগুলো বর্তমানে সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রেখেছে।
সূত্র: আল জাজিরা
ইরানের সাথে দূরত্ব বাড়াচ্ছে উত্তর কোরিয়া, সিউলের চাঞ্চল্যকর তথ্য
