ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ঘিরে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটিতে তাকে একটি সামরিক অপারেশন কক্ষে প্রবেশ করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে।
ভিডিওর একটি অংশে দেখা যায় মোজতবা খামেনি একটি সামরিক অপারেশন কক্ষ প্রবেশ করছেন। সামনের বড় স্ক্রিনে দেখা যাচ্ছিল ইসরায়েলের ডিমোনা পারমাণবিক স্থাপনার ব্লুপ্রিন্ট। এই দৃশ্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
তবে ভিডিওটির সত্যতা নিয়ে শুরু থেকেই রয়েছে বড় ধরনের প্রশ্ন। ইরানি সূত্রের দাবি হিসেবে এটি প্রচারিত হলেও, এখন পর্যন্ত স্বাধীনভাবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
বিশ্লেষকদের মতে, ভিডিওর ভিজ্যুয়ালে কিছু অসামঞ্জস্য চোখে পড়েছে, বিশেষ করে হাতের গঠন, ফ্রেমের ঝাপসাভাব এবং স্ক্রিনে প্রদর্শিত ছবির উপস্থাপনায় অস্বাভাবিকতা রয়েছে। এসব কারণে ভিডিওটি সম্পাদিত বা সম্পূর্ণভাবে তৈরি হওয়ার আশঙ্কা জোরালো হচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ১৭
ট্রাম্পের একের পর এক আল্টিমেটাম, মেয়াদ যেন শেষই হচ্ছে না!
