লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্রের রাজধানীতে ইসরায়েলের সঙ্গে অনুষ্ঠিতব্য আসন্ন আলোচনায় একটি কার্যকর যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পথ তৈরি হতে পারে এবং চলমান সংঘাতের অবসান ঘটতে পারে।
বৈরুতে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, মঙ্গলবার (১৪ এপ্রিল) নির্ধারিত এই আলোচনায় লেবাননের একটি সরকারি প্রতিনিধিদল অংশ নেবে, যার লক্ষ্য হবে সরাসরি শত্রুতা বন্ধ করা এবং পরবর্তী সময়ে বিশেষ করে দক্ষিণাঞ্চলে স্থিতিশীলতা জোরদারে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করা।
আউন জোর দিয়ে বলেন, এই আলোচনা সম্পূর্ণভাবে লেবানন রাষ্ট্রের দায়িত্ব এবং এটি একটি সার্বভৌম বিষয়, যেখানে অন্য কোনো পক্ষের কোনো ভূমিকা নেই, যা পরোক্ষভাবে হিজবুল্লাহর প্রসঙ্গকে ইঙ্গিত করে। পাশাপাশি তিনি জানান, বৈরুতের রফিক হারিরি বিমানবন্দর ও দেশের সমুদ্রবন্দরগুলোতে অস্ত্র পাচার ও অবৈধ অর্থ প্রবাহ ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বর্তমানে ইসরায়েল দক্ষিণ লেবাননের বড় একটি অংশে উপস্থিত রয়েছে এবং দেশটির বিভিন্ন স্থানে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের কর্তৃপক্ষের তথ্যমতে, মার্চের শুরু থেকে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত এবং ছয় হাজার পাঁচশোর বেশি মানুষ আহত হয়েছে। সূত্র: সিএনএন
যুদ্ধে পোপের অবস্থান পররাষ্ট্রনীতির জন্য ক্ষতিকর: ট্রাম্প
অবরোধ ভাঙতে চাইলে ইরানের আক্রমণকারী জাহাজ ধ্বংস করা হবে: ট্রাম্প
