যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, একটি সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করবে এবং হরমুজ প্রণালি উভয় দিক থেকে নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ প্রস্তাব ও শর্তসমূহ তুলে ধরেন।
তিনি বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে টোল ছাড়াই অবাধ চলাচল নিশ্চিত করতে হবে।
প্রস্তাবিত শর্তে আরও বলা হয়, প্রণালিতে অবশিষ্ট মাইন অপসারণ করতে হবে এবং যুক্তরাষ্ট্র ইরানের ভূগর্ভে সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়াম খুঁজে বের করে ধ্বংস করবে।
ট্রাম্প আরও উল্লেখ করেন, চুক্তি হলে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করবে। সূত্র: আলজাজিরা
মোজতবা খামেনির ‘গ্রিন সিগন্যালের’ অপেক্ষায় ট্রাম্প