যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা নিয়ে শেহবাজ শরিফকে ইরানের সতর্কবার্তা

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ এএম

যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে টেলিফোনে দীর্ঘ আলাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই ফোনালাপে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করে পেজেশকিয়ান দাবি করেছেন, যুক্তরাষ্ট্র আবারও ‘কূটনৈতিকভাবে বিশ্বাসঘাতকতা’ করতে পারে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলেন, আলোচনার টেবিলে বসার কথা বললেও পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র ‘গুণ্ডামিমূলক’ ও ‘অযৌক্তিক’ আচরণ করছে। পেজেশকিয়ানের মতে, অতীতেও যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রতিশ্রুতির বরখেলাপ করেছে এবং বর্তমান পরিস্থিতিতেও তারা একই পথ বেছে নেবে বলে তেহরান মনে করছে।

পেজেশকিয়ান আরও উল্লেখ করেন, ওয়াশিংটনের সাম্প্রতিক কর্মকাণ্ড ও যুদ্ধের ময়দানে তাদের অবস্থান প্রমাণ করে যে তারা শান্তি আলোচনাকে মোটেও গুরুত্ব দিচ্ছে না। বরং আলোচনার আড়ালে ইরানকে অপ্রস্তুত রেখে পুনরায় বড় ধরণের হামলা চালানোর পরিকল্পনা করছে হোয়াইট হাউস। মূলত এই আশঙ্কার কারণেই তেহরান এখনই ওয়াশিংটনের ওপর আস্থা রাখতে পারছে না।

এই টেলিআলাপের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে। তবে সেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার কথা বলা হলেও, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় ধাপের আলোচনার বিষয়টি সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে।

সূত্র: এপি

NB
আরও পড়ুন