হরমুজ প্রণালির টোল থেকে প্রথম আয় পেলো ইরান

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

হরমুজ প্রণালিতে আরোপিত টোল থেকে প্রথমবারের মতো রাজস্ব পেয়েছে ইরান এমনটাই দাবি করেছেন দেশটির পার্লামেন্টের উপ-স্পিকার হামিদরেজা হাজি বাবাই।

ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে তিনি জানান, এই টোল থেকে প্রাপ্ত প্রথম অর্থ ইতোমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জমা হয়েছে। তবে এই আয় কত ছিল বা কোন জাহাজ থেকে আদায় করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে রয়েছে এবং ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ নৌপথে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করার চেষ্টা করছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে সীমিত আকারে জাহাজ চলাচল চালু থাকলেও, সেটি এখন কঠোর শর্ত ও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত এই প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। ফলে এখানে টোল আরোপ এবং তা থেকে আয় শুরু হওয়া, বৈশ্বিক জ্বালানি বাজার ও বাণিজ্য ও ইরানের যুদ্ধবিদ্ধস্ত অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করছে। সূত্র: আলজাজিরা

AS/AHA
আরও পড়ুন