মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও অনিশ্চয়তার ঘনঘটায় কার্যত ভেঙে পড়ার মুখে দাঁড়িয়েছে ইরানি রিয়াল। মার্কিন ডলারের বিপরীতে মুদ্রাটির মান নেমে গেছে একেবারে সর্বনিম্ন স্তরে, যা দেশের অর্থনীতিতে গভীর চাপ ও উদ্বেগের ছাপ স্পষ্ট করে তুলছে।
মুদ্রাবাজার পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম 'বোনবাস্ট' (Bonbast) এবং অ্যালানচ্যান্ড (AlanChand)-এর তথ্য বলছে, খোলাবাজারে এখন এক ডলারের বিপরীতে লেনদেন হচ্ছে প্রায় ১৮ লাখ রিয়ালে।
অথচ খুব বেশি দিন আগের কথা নয়, ফেব্রুয়ারির শেষদিকে যুদ্ধ শুরু হওয়ার সময় একই ডলারের দাম ছিল প্রায় ১৭ লাখ রিয়াল। অল্প সময়ের ব্যবধানে এই অবমূল্যায়নই বর্তমান পরিস্থিতির তীব্রতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
যদিও কাগজে-কলমে ইরানে একাধিক সরকারি নির্ধারিত বিনিময় হার বিদ্যমান, বাস্তবতার নিরিখে বাজারের প্রকৃত চিত্র ধরা পড়ে এই অনানুষ্ঠানিক দরেই, যেখানে প্রতিদিনের ওঠানামা যেন এক অস্থির অর্থনীতির নীরব ভাষ্য হয়ে উঠেছে। সূত্র: আলজাজিরা
এশীয় মিত্রদের মার্কিনিদের হারানোর কৌশল ও অস্ত্র দিতে চায় ইরান
হঠকারী পদক্ষেপ নিলেই শত্রুকে দিতে হবে চরম মূল্য: ইরানি সেনাবাহিনী