ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

আপডেট : ০২ মে ২০২৬, ০৯:০৪ পিএম

ইয়েমেনের উপকূলে একটি তেলবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনায় নতুন করে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির কোস্টগার্ড জানিয়েছে, অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র ব্যক্তিরা এমটি ইউরেকা নামের একটি তেলবাহী ট্যাংকার দখল করে নিয়েছে।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, 'এমটি ইউরেকা' জাহাজটি শাবওয়া প্রদেশের উপকূলের কাছাকাছি অবস্থানকালে হামলাকারীরা জাহাজে উঠে পড়ে এবং দ্রুত নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর তারা জাহাজটির গতিপথ পরিবর্তন করে গালফ অব এডেন হয়ে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যেতে থাকে।

ঘটনার আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (UMTO) একটি সতর্কবার্তায় জানায়, একটি বাল্ক ক্যারিয়ার জাহাজের কাছে সন্দেহজনকভাবে একটি সবুজ রঙের ছোট নৌযান এগিয়ে আসে, যার সঙ্গে একটি মাছ ধরার নৌকাও ছিল।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি মোকাল্লা বন্দরের প্রায় ৮৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ঘটেছে। এই ঘটনার পর আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন