ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হরমুজ প্রণালি সংক্রান্ত সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, সমঝোতার যেকোনো অনুচ্ছেদ লঙ্ঘনের জবাব ইরান দ্রুত ও দৃঢ়ভাবে দেবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রেজাই দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত রেখে সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদ ভঙ্গ করেছে।
ওই অনুচ্ছেদে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল পুনঃপ্রতিষ্ঠার কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালির ভবিষ্যৎ প্রশাসন ও সামুদ্রিক সেবাব্যবস্থা নিয়ে ইরান ও ওমান আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে বলেও এতে বলা হয়েছে।
রেজাই বলেন, ‘সমঝোতা স্মারকের যেকোনো অনুচ্ছেদ লঙ্ঘনের জবাব হবে দ্রুত ও সিদ্ধান্তমূলক।’ সূত্র: আলজাজিরা
বাহরাইনে ইরানি ড্রোন হামলায় কুয়েতের নিন্দা
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলার দাবি ইরানের