মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আর কোনো সামরিক ঘাঁটি নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। জর্ডানে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট একটি বিমানঘাঁটিতে হামলার খবরে পর এ সতর্কবার্তা আসে।
ইরানি গণমাধ্যমের বরাতে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালায়, তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে থাকা তাদের কোনো সামরিক ঘাঁটিই ইরানের ‘ভারী গোলাবর্ষণ’ থেকে নিরাপদ থাকবে না।
বিবৃতিতে আরও বলা হয়, কেউ যদি ইরানের ওপর হামলা চালায়, তবে তেহরানও একইভাবে তার জবাব দেবে। আইআরজিসির ভাষায়, যে যেভাবে আক্রমণ করবে, ইরানও ঠিক সেভাবেই পাল্টা আঘাত হানবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং কড়া বক্তব্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।
যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার আশঙ্কার মধ্যেই উভয় পক্ষের হুঁশিয়ারি আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার শঙ্কা বাড়াচ্ছে। সূত্র: আলজাজিরা
জর্ডানের আজরাক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
মার্কিন বিমান হামলায় তিন আইআরজিসি সদস্য নিহত
মার্কিন হামলায় বদলায়নি খামেনির দাফনের সূচি