উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলের বিভিন্ন স্থানে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এসব হামলার জেরে এরবিল, সোরান ও খালিফানসহ বিস্তীর্ণ এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।
হামলার সময় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরবিলের আকাশে একটি ড্রোন ভূপাতিত করে। পাশাপাশি ইরান সীমান্তঘেঁষা সোরান জেলার আকাশে আরও তিনটি ড্রোন গুলি করে ধ্বংস করা হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত হয়নি।
এর আগে, ১৭ জুলাই কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি) তাদের ভূখণ্ডে ইরানের হামলার কড়া প্রতিবাদ জানিয়ে তেহরানকে এ ধরনের অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছিল। দীর্ঘদিন ধরে ইরান এরবিল ও সুলাইমানিয়ায় অবস্থানরত বিরোধী কুর্দি গোষ্ঠীর ঘাঁটি, মার্কিন সামরিক স্থাপনা এবং এরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেটকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
সম্প্রতি সুলাইমানিয়ায় ইরানের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত কুর্দি বিরোধী দল কোমালা রেভোলিউশনারি টয়লার্স অর্গানাইজেশনের একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই হামলায় সংগঠনটির আট সদস্য নিহত হন।
ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
চাপ দিয়ে ইরানকে দুর্বল করা যাবে না : মেজর জেনারেল সাফাভি