ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায়ে ইসরায়েলের জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ।
বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে ইসরায়েলের দায়মুক্তি বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নিতে হবে।
হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এ বিবৃতি দেয় ইরান। ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে একটি অতিথিশালায় বোমা বিস্ফোরণে হানিয়া নিহত হন।
ইসরায়েলের গাজা অভিযান শুরুর এক বছরেরও কম সময়ের মধ্যে হানিয়া ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনায় নেতৃত্ব দিচ্ছিলেন।
এদিকে সম্প্রতি হামাসকে নিরস্ত্রীকরণের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণার পরও গাজায় ইসরায়েলের হামলা আরও জোরদার হয়েছে বলে উল্লেখ করেছে ফার্স নিউজ। সূত্র: আলজাজিরা
হরমুজে এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
এ মুহূর্তে কোনো প্রতিনিধি দল পাঠাবে না ইরান: বাঘাই
যেসব শর্তে ইরানে হামলা বাতিলের সিদ্ধান্ত ট্রাম্পের