হরমুজ প্রণালির আকাশে উড়তে থাকা একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে মোতায়েন একটি প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেটি ভূপাতিত হয়।
ড্রোনটি কোন দেশের ছিল, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে এমকিউ-৯ রিপার ড্রোন মূলত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ব্যবহার করে থাকে।
আইআরজিসির দাবি, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩০টির বেশি মার্কিন রিপার ড্রোন প্রতিহত বা ভূপাতিত করেছে ইরান। সূত্র: আলজাজিরা
এ মুহূর্তে কোনো প্রতিনিধি দল পাঠাবে না ইরান: বাঘাই
তেহরানের পাল্টা হামলার ভয়েই ইরানে সামরিক হামলা বাতিল ট্রাম্পের
কেন ইরানে হামলা থেকে পিছু হটলেন ট্রাম্প?